হাজীগঞ্জে ১২টি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১০, ২০২২ | ৫:৫৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ১৫৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২টি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবে পাঠ দান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

জানা যায়, দীর্ঘ দিন যাবৎ বিদ্যালয় গুলোর সংস্কার না করায় ভবনগুলো ব্যবহারের অনোউপযোগী হয়ে যাওয়ার কারণে সেগুলোতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বিগত দিনে জরাজীর্ণ ভবনে পাঠদান করতে গিয়ে একাধিক স্থানে দুর্ঘটনাও ঘটেছিল বলে জানা যায়। তাই কতৃপক্ষের পক্ষ থেকে সেগুলো পরিত্যক্ত ঘোষণা করার কারনে শ্রেনী কক্ষের সংকট দেখা দিয়েছে। শিক্ষকরা উপায়ান্তর না পেয়ে বিকল্প অন্য ভবনের কক্ষগুলো’কে ছোট করে কক্ষ সংখ্যা বৃদ্ধি করে পাঠদান অব্যাহত রেখেছেন।

এতে করে শিক্ষার্থীদের গাদাগাদি করে পাঠদান করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

বিজ্ঞাপন

কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে, নতুন ভবন পাবার আশায় পুরোনো ভবন ভেঙে ফেলায় সে সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিক ভাবে পাঠ দান করা যাচ্ছে না।

সমস্যা বহুল বিদ্যালয় গুলো হলো, ১নং রাজারগাও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়,২নং বাকিলা ইউনিয়নের গোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর ১৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫নংসদর ইউনিয়নের মাতৈন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯নং গন্ধব্যপুর ইউনিয়নের মালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০নং গন্ধব্যপুর ইউনিয়নের হোটনী সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম।

বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, বিগত বছরগুলোতে করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের সংখ্যা কম থাকায় ক্লাস চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কিন্তু নতুন শিক্ষাবর্ষ শুরু হলে কিভাবে শিক্ষার্থীদের কার্যক্রম চালিয়ে যাব তা নিয়ে এখন বিপাকে রয়েছে। তাই জরুরী ভিত্তিতে বিদ্যালয় গুলোর নতুন ভবন নির্মাণের জন্য জোর দাবী জানান সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত