
হাটিলা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ছে।
শনিবার বিকেলে টংঙ্গীরপাড় উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগের এ কর্মী সম্মেলন সম্পন্ন হয়।
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. মোক্তার আহমেদ আবিরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাপ্পি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার।


বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আবু ইউসুফ গাজী মোহন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহির হোসেন প্রধানীয়া প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্রলীগ একটি সুসংগঠিত সংগঠন।
জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের কর্মী ছিলেন সেখান থেকে রাষ্ট্রপ্রধান হয়েছে। এই ছাত্রলীগকে আরো শক্তিশালী করতে হবে।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ছাত্রলীগের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ভবিষ্যতে ছাত্রলীগের সংগঠনকে আরো এগিয়ে নিতে হবে।
ওইসময় উপস্থিত ছিলেন, যুবলীগের আহবায়ক এ এস এম রাসেল মজুমদার, প্যানেল চেয়ারম্যান আমীর হোসেন মিন্তু, প্যানেল চেয়ারম্যান সোহেল প্রধানীয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জলিলুর রহমান, সাবেক ছাত্রনেতা হামীম হাজীসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








