জেলা পরিষদ নির্বাচনে ওসমান গনির মতবিনিময় সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৮, ২০২২ | ৬:৩৩
Link Copied Successfully!
চাঁদপুরকে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা পরিষদ হিসেবে গড়ে তুলবো: আলহাজ¦ ওসমান গনি পাটোয়ারী -- পপুলার বিডিনিউজ

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ ওসমান গনি পাটওয়ারী কচুয়া উপজেলার বিতারা, সাচার ও পাথৈর ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিমিয় করেন।

শনিবার দিনব্যাপী বিতারা ইউনিয়ন, সাচার ইউনিয়ন ও পাথৈর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৃথক পৃথক ভাবে তিনি জনপ্রতিনিধিদের সাথে এই মতবিনিময় করেন।

এসময় তিনি বলেন, বিগত সময়ে আমি চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন চাঁদপুর জেলাধীন সকল জনপ্রতিনিধিদের অধিকার ও স্বার্থরক্ষায় কাজ করেছি। জনগনকে সেবা দেওয়াই হলো আমার মুল লক্ষ্য। আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধিদের স্বার্থ ও তাঁদের অধিকার রক্ষায় কাজ করা মানেই জনগণকে
সেবা দেওয়া। ৯৬’র জনতার মঞ্চ বাংলাদেশের গর্ব কচুয়ার কৃতি সন্তান ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি যে দুঃসাহস দেখিয়ে জনতার মঞ্চ তৈরি করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পথ সুগম করেছে, সেই মহীউদ্দীন খান আলমগীর এমপি আমাকে সমর্থন দিয়েছেন।

বিজ্ঞাপন

তার পাশাপাশি মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম বীর বিক্রম এমপি, সাংবাদিক নেতা সফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, ড. সেলিম মাহমুদ ও আমাদের চাঁদপুরের অহংকার আমাদের
অভিভাবক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও আমাকে সমর্থন দিয়েছেন।

তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আমাকে আরেকবার আপনাদের মূল্যবান ভোট দিয়ে
পুনরায় নির্বাচিত করলে আমি চাঁদপুরকে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা পরিষদ হিসেবে
গড়ে তুলবো।

মতবিনিময় সভাগুলোতে চেয়ারম্যান প্রার্থী ওচমান গনি পাটওয়ারীর সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী ও সাধারন সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দীন সরকার, বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক সিকদার, সাচার ইউপি চেয়ারম্যান মনির হোসেন, পাথৈর ইউপি চেয়ারম্যান আলী আক্কাস মোল্লা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দার সহ উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি