হাজীগঞ্জের ধড্ডায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা, বাবা-ছেলে আহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৮, ২০২২ | ৬:০০
Link Copied Successfully!

হাজীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এসএস পাইপ ও কাঠ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মো. রাজু ও তার বাবা মো. সেলিমকে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।

সোমবার দিবাগত রাতে হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা ইদ্রিস মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটে।

ঘটনার পর আহত মো. রাজু বাদী হয়ে পাঁচ জনকে বিবাদী করে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা গেলো বিবাদী মো. রুবেল, মো. মেহেদী, মো. বিপ্লব, মো. সিরাজ, আব্দুল মমিনদের সাথে পারিবারিক পূর্ব শত্রুতা ও বাদী মো. রাজুর মায়ের সাথে বিবাদী মো. মেহেদীর পৈত্রিক ওয়ারিশ সম্পত্তি নিয়ে বিরোধ চলছে।

সেই সূত্র ধরে রাজুর ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে তার বাবা মো. সেলিম বিবাদীদের হাত থেকে রাজুকে রক্ষা করতে গেলে তাকেও রক্তাক্ত জখম করা হয়।

জানতে চাইলে মো. সেলিম জানান, বিবাদীরা তাদের মুরগীর ফার্মে বিষ দিয়ে মুরগী মেরে প্রায় এক লাখ টাকার ক্ষতি ও দোকানের ক্যাশ থেকে নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়।

বিজ্ঞাপন

তবে এই বিষয়ে বিবাদীদের সাথে যোগাযোগ করতে চাইলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

শনিবার সকালে অভিযোগের তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি