
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বাজার ব্যবসায়ী সমিতির আলোচনা সভা


সাম্প্রদায়িক অপশক্তি দূর করে সম্প্রীতি বন্ধন এই স্লোগানে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে আলোচনা সভা করেছে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
শনিবার বিকেলে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনের সঞ্চালনায় বক্তৃতা করেন, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রুহী দাস বণিক।
ওই সময় তিনি পূজা মন্ডপের দায়িত্বে থাকা সেচ্ছাসেবীদেরকে সব সময় সতর্ক থাকার আহবান জানান।


আলোচনা সভায় ওই সময় বক্তৃতা করেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা, পূজা উদযাপন কমিটির পৌর শাখার সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে ওই সময় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, দপ্তর সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ হাসান মাহমুদ, ক্রীয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু নোমান রিয়াজ, সদস্য মমিন হোসেন সাগর, মহিউদ্দিন, জিসান আহমেদসহ মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।








