অন্যদিকে শ্রমিকলীগ নেতা বলছেন তার স্থায়ী লীজ নেয়া সম্পত্তি নিয়ে টানাটানি

সরকারি হালটের রাস্তা দখলের অভিযোগ এলাকাবাসীর

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১, ২০২২ | ৬:৫২
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে সরকারি হালটের রাস্তা দখল করার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা। এমন অভিযোগের তীর শ্রমিক নেতার গাজী নূর মোহাম্মদের বিরুদ্ধে। তবে তিনি বলছেন, স্থায়ী লীজ নেয়া সম্পত্তি নিয়ে কয়েকদিন পর পর স্থানীয়রা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, সরকারি হালটের রাস্তা সরকারের কাছ থেকে লিজ নেয়ার দাবী করে আসছে শ্রমিক নেতা গাজী নূর মোহাম্মদ। স্থানীয়রা হালটের রাস্তা দিয়ে চলাচল করতে না দেয়ায় বিভিন্ন সময়ে বাগ-বিতন্ডায় জড়িয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দা মোস্তাফা গাজী, মানিক, শাহ্ জামাল, নুরুজ্জামান, জামাল বলেন, সরকারীভাবে হালটের উপর দিয়ে রাস্তা নির্মাণের বরাদ্ধ আসে। বড়কুল ইউনিয়ন পরিষদের মাধ্যমে রাস্তা নির্মাণ কাজে সাধারন শ্রমিকেরা কাজ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এলাকার কেউ চলাচল করলে সাধারন দিনমজুর, নৌকার মাঝি, ও রিক্সাচালকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা করে ধমিয়ে রাখেন গাজী নূর মোহাম্মদ।

বিজ্ঞাপন

ইউপি সদস্য কুলসুমা বেগম বলেন, কিসের ভিত্তিতে সরকারি হালটকে নিজের মালিকানা দাবী করেন। লিজের কোন প্রমাণ দেখাতে পারেননি তিনি। অথচ এ বিষয়ে কেউ প্রতিবাদ করতে গেলে ওই সাধারণ মানুষদের বিরদ্ধে মামলা দিয়ে দেয়। জানতে চাইলে শ্রমিকলীগ নেতা গাজী নূর মোহাম্মদ বলেন, তার স্থায়ী লীজ নেয়া সম্পত্তি। এখানে কয়েকজন চাঁদাবাজ রয়েছে। বিভিন্ন সময় চাঁদা দাবী করে। চাঁদা না দিলে স্থানীয়দের উচকে দেয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি