কচুয়ায় দোয়াটি কালী মন্দিরের চলাচলের রাস্তায় বাশেঁর বেড়া দিয়ে সংকুচিত করার অভিযোগ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১, ২০২২ | ৪:৫৯
Link Copied Successfully!

কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি রাধাগোবিন্দ মন্দির ও সার্ব্বজনীন   কালী মন্দিরের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে সংকুচিত করার অভিযোগ পাওয়া গেছে ।

ফলে ওই রাস্তা দিয়ে  এক সাপ্তাহ ধরে গাড়ী ও মন্দিরে মানুষ চলাচলের করতে চরম  দূর্ভোগে পড়েছে। সুষ্ঠু সামাধান পেতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সার্বিক সহযোগীতা চেয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন ও গ্রামবাসীরা।

জানাগেছে, কচুয়া-সাচার সড়ক থেকে দোয়াটি রাধাগোবিন্দ মন্দির ও সার্ব্বজনীন কালী মন্দিরের পশ্চিম পাশে রাস্তাটি মিলিত হয়। হঠাৎ করেই দোয়াটি প্রধানিয়া বাড়ীর নিরঞ্জন প্রধানরা রাস্তার পাশে বাশেঁর বেড়া দিয়ে দেয়। হিন্দু সম্প্রদায়ের মানুষ ওই মন্দিরে বিভিন্ন পূজাতে আসা ভক্ত ও সাধারন মানুষ চলাচলের করতে দূর্ভোগ পোহাতে হচ্ছে।

বিজ্ঞাপন

বীর মুক্তিযোদ্ধা নলি গোপাল দাসসহ অনেকে জানান, দোয়াটি রাধাগোবিন্দ মন্দির ও সার্ব্বজনীন কালী মন্দিরের চলাচলের একমাত্র রাস্তা এটাই। মন্দিরের পাশ্ববর্তী বসতী লোকজন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা চলাচল করে থাকে এই রাস্তা দিয়ে। হঠাৎ করেই নিরঞ্জন প্রধান’রা সেই রাস্তায় বেড়া দিয়ে সংকুচিত করে ফেলেছে। আমরা তাদেরকে বার বার অনুরোধ করেছি রাস্তায় বেড়া না দিতে কিন্তু তারা কারো কথা শোনেননি। সুষ্ঠু সমাধান পেতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করেছি। পরে চেয়ারম্যন সরজমিনে পরিদর্শন করে এবং বেড়া উঠিয়ে নির্দেশ দিয়ে যান। নিরঞ্জন প্রধান’র এখনি বেড়া উঠাননি।

নিরঞ্জন প্রধান জানান,আমার বাবা দোয়াটি রাধাগোবিন্দ মন্দির ও সার্ব্বজনীন কালী মন্দিরের জাগায়টি দিয়েছেন। যে রাস্তাটি বেড়া দিয়েছি,রাস্তাটি সম্পূর্ন আমাদের জায়গার উপর দিয়ে গিয়েছে। বিভিন্ন সময় রাস্তাটি মেরামত কাজ আমি করেছি। সরকারি খাস জমি পাশে রয়েছে, মানুষ চলাচলের বাধাগ্রস্থ করেনি। মাটির রাস্তা দিয়ে বড় ধরনের গাড়ি যাতায়েত না করতে পারে তার জন্য বাঁশের বেড়া দিয়েছিলাম। বর্তমানে রাস্তা দিয়ে সুন্দর ভাবে মানুষ চলাচল করতে পারে।

 

বিজ্ঞাপন

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি