
পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ থাকার আহবান
যানজট নিরসনে ধন্যবাদ পেলো পুলিশ


হাজীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন হয়।
সভায় বক্তারা হাজীগঞ্জ বাজারের তীব্র যে যানজট থাকতো তা কিছুটা হলেও নিরসন হওয়ায় অফিসার ইনচার্জ ও ট্রাফিক পুলিশ কে ধন্যবাদ জানানো হয়। এছাড়াও উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ ঘিরে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহবানসহ মাদক ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে সচেষ্ট থাকার তাগিদ দেয়া হয়।


একইদিনে উপজেলা মাসিক সমন্বয় সভা, ২০২২-২৩ অর্থ বছরের’ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে জনসচেতনতা সভা, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন প্রমুখ।
ওইসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাইদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, ইউসুফ প্রধানীয়া সুমন, আলহাজ্ব একে এম মজিবুর রহমান মজিব, মোস্তফা কামাল মজুমদার, নরুল আমিন হেলাল, গিয়াস উদ্দিন বাচ্চু, মজিবুর রহমানসহ আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।








