ফরিদগঞ্জে কর্মচারি নিয়োগে প্রধান শিক্ষকের বানিজ্য

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৭, ২০২২ | ৭:৪৪
Link Copied Successfully!

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা ১১ চরদুঃখিয়া পুর্ব ইউনিয়ন আলোনিয়া উচ্চ বিদ্যালয় কর্মচারি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

সরজমিনে গিয়ে জানা যায় গত ২৮ মে অফিস সহায়ক,নৈশ প্রহরী,পরিচ্ছন্ন কর্মী,নিরাপত্তা কর্মী এই ৪ টি পদে বিজ্ঞাপ্তি দেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, গত জুলাই মাসে নিয়োগ পরীক্ষা হলে ১৭ জুলাই নিয়োগকৃত কর্মচারিরা প্রতিষ্ঠানে যোগদান করেন।

নিয়োগকৃত প্রার্থীদের এমপিওর জন্য কাগজপত্র পাঠালে, কাগজপত্রে ত্রুটির কারণে কর্মচারিদের এমপিও হয়নি এবং তাদের ফাইল ফেরত আসার কারণ,নিয়োগে প্রার্থীদের থেকে ৩ লক্ষ করে বানিজ্যের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবু তাহের সাথে কথা বললে তিনি জানান নিয়োগ পরীক্ষা নিয়ম অনুযায়ী হয়েছে,এমপিও না হওয়া ও কাগজপত্র ত্রুটির কারণে ফাইল ফেরত আসার কারণে জানতে চাইলে তিনি জানান এমপিও এই মাসে না হয় আগামী মাসে হবে সমস্যা কোথায়? এবং ৩ লক্ষ করে বানিজ্যের কথা
জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন।

প্রতিষ্ঠানের অভিভাবক ও স্হানীয় কয়েকজন ব্যক্তি জানান তিনি সরকারি বাড়তি বই এনে কেজি হিসেবে বিক্রি করেন, ছাত্রছাত্রীদের বিভিন্ন স্বাক্ষরে টাকা নেন, অবৈধভাবে বিভিন্ন খাত তৈরি করে নামে বেনামে টাকা উত্তোলন করেন। উপবৃত্তির টাকাও তিনি মেরে দেন। অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।

এই বিষয় বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি বিষয়টা শুনছি আপনাদের সাথে পরে কথা বলবো, পরবর্তীতে ১ সপ্তাহ তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ আহমেদ চৌধুরী জানান আমি হজে ছিলাম নিয়োগের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রানকৃঞ্চ জানান তার অভিযোগ মিথ্যা, বিষয়টি আমরা দেখবো।

কুমিল্লা অঞ্চলের মাধ্যমিকের উপপরিচালক রোকসানার ফেরদৌস মজুমদার নিয়োগের এমপিও ফাইল ফেরতের বিষয় নিয়ে সাংবাদিকদের মুটোফোনে জানান প্রতিষ্ঠানে যে ৪ পদে কর্মচারি নিয়োগ দিছে তাতে কিছু কাগজ পত্র ত্রুটি থাকার কারণে ফাইল ফেরত পাঠানো হয়েছে।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি