গন্ধর্ব্যপুর উ: ইউনিয়ন যুবদলের সভাপতি মহিন সাধারণ সম্পাদক সাইফুল

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৪, ২০২২ | ১১:৪০
Link Copied Successfully!

হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন যুবদলের দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভোটের ফলাফল ঘোষণা করেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক। নির্বাচনে ৪৫ জন কাউন্সিলরের মধ্যে ৪০ জন তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩৯ ভোট বৈধ ও ১ ভোট বাতিল হয়।

বৈধ ৩৯ ভোটের মধ্যে ২২ ভোট পেয়ে ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মহিন উদ্দিন মাইনু ও ৩৩ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম মিয়াজী। নিকটতম প্রতিদ্বন্দ্ধী সভাপতি পদে নুরুল ইসলাম পেয়েছেন ১৭ ভোট এবং সাধারন সম্পাদক পদে জামাল হোসেন পেয়েছেন ৬ ভোট।

এর আগে নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকুর রহমান মানিক বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন নিরপে তত্ত্বাবধায় সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। কোন অবস্থাতেই ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন কোন অবস্থাতেই করতে দিবেনা যুবদল।

বিজ্ঞাপন

ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আলী আহাদ লিয়াকতের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বী-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন এবং এ দিন বিকালে শুরুতেই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমনের উপস্থাপনায় সম্মেলনে উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক শুকুর আলম বেপারী, আমিন খাঁন মিন্টু, জুলহাস চৌধুরী, ফয়েজ আহমেদ, ইসমাইল হোসেন, শাহিদুল ইসলাম সাহেদ, সদস্য আব্দুল হক মানিক, সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমানসহ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২