
একঝাঁক যুবকের নগদ বাজার
ছালিয়াপাড়ায় সবার আস্থা এখন নগদ বাজার


হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ছালিয়াপাড়া বাজারে এখন নিত্যপ্রয়োজনীয় ক্রেতাদের জন্য চালু হলো নগদ বাজার। একসাথে পারিবারের সকল কেনাকাটা করতে একঝাঁক তরুণের সঞ্চয়ের টাকায় এই উদ্যোগ নেয়া হয়েছে।
এখানে যুব উন্নয়ন ফাউন্ডেশনের নামে ২৩ জন উদ্যোক্তার সম্বলিত প্রচেষ্টায় চালু করা হয় নগদ বাজার।
নগদ বাজারের পরিচালক ফয়েজ আহমেদ জানান, যেকোন বড় বাজারের চেয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নগদ বাজারে সাশ্রয়ী রাখা হয়েছে।


নগদ বাজারে রয়েছে সকল প্রকার মুদি মালামাল, মনোহরী, কসমেটিকস, জুয়েলারী, খেলনা সামগ্রী, বিয়ের সরঞ্জাম, শিশুদের খাদ্য ও এলপিজি গ্যাসসহ আরোও বিভিন্ন পণ্য।
নগদ বাজারে যাওয়া কয়েকজন ক্রেতা জানান, গ্রামের পাশে একসাথে সব বাজার করতে পেরে খুশি। এখানে দামেও সাশ্রয়ী।
নগদ বাজারের আরেক পরিচালক রাশেদ আলম রাসেল জানান, নগদ বাজার একটি সেবামুলক ব্যবসায়িক প্রতিষ্ঠান। কম মুনাফায় নগদ বাজারে সকল পণ্য বিক্রি করা হয়।
Ni/N








