চাঁদপুরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২২ | ৫:১১
Link Copied Successfully!

আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন রোগী ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিয়েছেন। এদের মধ্যে বর্তমানে কয়েকজন হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে ও ৪র্থ তলার মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

চাঁদপুরে আড়াইশ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে এই চলতি মাসের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পুরুষ ওয়ার্ড এবং মহিলা ওয়ার্ডে সর্বমোট ১২ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে পুরুষ ওয়ার্ডে ১০ জন এবং মহিলা ওয়ার্ডে ২ জন রোগী চিকিৎসাসেবা নেন। এদের অনেকেই চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত বুধবার দুপুরেও পুরুষ ওয়ার্ডে ১ জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালের পুরুষ ওয়ার্ডে বর্তমানে ৪ জন রোগী এবং মহিলা ওয়ার্ডে ১ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

মহিলা ওয়ার্ডের নার্সদের ইনচার্জ নুরুন্নাহার জানান, গত মাসেও মহিলা ওয়ার্ডে ২/৩ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিয়েছেন।

রোগীর স্বজনরা জানান তারা দীর্ঘদিন ধরে প্রচন্ড জ্বরে ভুগছিলেন তাদের জ্বর না কমায় তাদের চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে জানতে পারেন।

হাসপাতালে ডিউটি রত নার্সরা জানান, ভর্তিকৃত রোগীরা গত কয়েকদিন পূর্বে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তাদের রক্ত পরীক্ষা করলে  তারা ডেঙ্গুজ্বরে আক্রান্তের বিষয়টি সনাক্ত হয়।

বিজ্ঞাপন

বর্তমানে তাদেরকে হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে এবং মহিলা ওয়ার্ডে মশারি টানিয়ে চিকিৎসাসেবা দিতে দেখা গেছে।

এদিকে হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসকের সাথে আলাপকালে তারা বলেন, ডেঙ্গু মশার কামড়েই কিন্তু তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তবে চাঁদপুরে মশার উপদ্রব বেশি। নিয়মিত মশা নিধনের ওষুধ না দেওয়া হলে ডেঙ্গু রোগের প্রভাব বাড়তে পারে বলে তারা মনে করছেন।

এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আসিবুল আহসান চৌধুরী সাথে কথা হলে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও বর্ষা মৌসুমে সাধারণ মশা ও এডিস মশার প্রজনন বৃদ্ধি পেয়ে থাকে। যার ফলে ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়া রোগ ছড়ায়।

তিনি বলেন,ডেঙ্গু জ্বরের উৎপত্তি ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে এবং এই ভাইরাসবাহিত এডিস ইজিপ্টাই নামক মশার কামড়ে হয়ে থাকে। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোনো ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তি চার থেকে ছয়দিনের মধ্যে ডেঙ্গু  জ্বরে আক্রান্ত হয়। এবার এই আক্রান্ত ব্যক্তিকে কোনো জীবাণুবিহীন এডিস মশা কামড়ালে সেই মশাটি ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয়। এভাবে একজন থেকে অন্যজনে মশার মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে থাকে। তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

 

Ni/N

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২