চাঁদপুরে চেয়ারম্যান পদে ৫ জন, সদস্য পদে ৪২ জনের মনোনয়নপত্র দাখিল

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২২ | ৫:৪১
Link Copied Successfully!

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর জেলায় চেয়ারম্যান পদে ৫জন এবং সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে ৪২জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার বেলা আড়াইটা পর্যন্ত চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এর নিকট চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫জন। তারা হলেন-বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত মো. ইউসুফ গাজী, জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও প্রশাসক আলহাজ¦ মো. ওচমান গণি পাটওয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ.ওয়াদুদ, প্রবাসী ও ব্যবসায়ী মো. জাকির হোসাইন প্রধানিয়া ও মো. নাছির উদ্দিন।

আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. ইউসুফ গাজী মনোনয়নপত্র দাখিল করার সময় জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি’র বড় ভাই ডাঃ জে আর ওয়াদুদ টিপু ও চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থীরা চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তার তোফায়েল হোসেন এর নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় প্রার্থীদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

চাঁদপুরে জেলা পরিষদ নির্বাচনে ৮ উপজেলা, ৭ পৌরসভা এবং ৮৯ ইউনিয়নে ভোটার সংখ্যা ১ হাজার ২শ’ ৭৩জন।

আজ ১৫ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল। ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি। ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার। ২৬ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ। ১৭ অক্টোবর সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২