
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন তাসলিমা আক্তার আঁখি


চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে নারী সংরক্ষিত সদস্য পদে (কচুয়া-মতলব উত্তর- মতলব দক্ষিণ) মনোনয়ন পত্র দাখিল করেছেন নারী নেত্রী ও শিক্ষানবীশ আইনজীবী তাসলিমা আক্তার আখিঁ। তিনি ১৪ সেপ্টেম্বর চাঁদপুর জেলা নির্বাচন অফিসার কার্যালয়ে নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ এর নিকট মনোনয়ন পত্র জমা দিলেন।
এসময় উপস্থিত ছিলেন, ফরাজীকান্দী ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের নেএী পারুল বেগম, ফজিলত নেছা, ইউপি সদস্য মো. হালিম সরকার। উল্লেখ্য, তাছলিমা আক্তার আঁখি মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট হলদিয়া (ভাষানচর) গ্রামের মরহুম আলহাজ্ব মো. তোফাজ্জল হোসেনের জৈষ্ঠ্য কন্যা। তিন ভাই-বোনের মধ্যে তিনি বড় সন্তান। তিনি নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য।
মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি ও বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর মেলার মতলব উত্তর উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক। মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী তাসলিমা আক্তার আঁখি বলেন মতলব উত্তর উপজেলায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করতে চাই। গণমানুষের সেবা করার পাশাপাশি মানুষের সুখে দুঃখে পাশে থাকব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যাতে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে পারি










