তিন বছরের জুনায়েদকে রেখে উধাও প্রবাসীর স্ত্রী

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২২ | ৮:২৯
Link Copied Successfully!

তিন বছরের জুনায়েদকে রেখে সৌদি প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত হয়ে উধাও হয়ে গেছে।

গত বৃহস্পতিবার সকালে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা পূর্বপাড়া সরকার বাড়ীর সৌদি প্রবাসী ইব্রাহীম সরকারের স্ত্রী সাবিনা আক্তার কেনাকাটা করতে বের হয়ে আর বাসায় ফিরেনি।

বিষয়টি নিয়ে শুক্রবার ইব্রাহীম সরকারের মা জোসনা বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা গেলো, গত চার বছর আগে পারিবারিক ভাবে ইব্রাহিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সাবিনা আক্তার । তাদের ঘরে জন্ম নেয় ফুটফুটে ছেলে সন্তান জুনায়েদ সরকার।

জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি দেয় ইব্রাহিম। এর মাঝে তার স্ত্রী সাবিনা আক্তারপরকীয়া প্রেমে আসক্ত হয়ে নীল নামে এক ছেলের সাথে লাপাত্তা হয়।

ঘটনার দিন সকালে সাবিনা আক্তার তার ছোট ননদ সীমা ও তার ছেলে জুনায়েদকে নিয়ে মার্কেট করার উদ্দেশ্যে স্বামীর বাড়ি থেকে বের হয়।

বিজ্ঞাপন

ওইসময় মুঠোফোনে নীলের সাথে কথোপকথন হয়। আর সে কথোপকথন কানে আসে তার ননদ সীমার। মার্কেটে গিয়ে কেনাকাটা করে দোকানদারের টাকা না দিয়ে টাকা তুলতে যাবে এমন অযুহাতে ছেলে জুনায়েদ ও ননদ সীমাকে রেখে চলে যান সাবিনা।

দীর্ঘ সময় সীমা ও জুনায়েদ পথ চেয়ে বসে থাকার পরও ফিরে আসেনি সাবিনা।

এ বিষয়ে প্রবাসী ইব্রাহীমের মা জোসনা বেগম জানান, দীর্ঘদিন যাবত সাবিনা মুঠোফোনে কথা বলতে দেখেন। যাওয়ার সময় নগদ ২লক্ষ টাকা ও একটি স্বর্নের চেইন নিয়ে গেলো।

এদিকে প্রবাস থেকে স্বামী ইব্রাহীম জানান, তার স্ত্রী কোথায় গেলো, তার জানা নাই। সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮