হাজীগঞ্জে পৃথক চার সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত, ছয়

হোসেন বেপারী
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২২ | ৮:৩৭
Link Copied Successfully!

ভারি আকাশে সারাদিন টিপটিপ বৃষ্টি ঝরেছিল। দিনের শেষে ভারি হয়ে উঠেছে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ও হাজীগঞ্জ-কচুয়া আঞ্চলিক সড়ক। দুই ঘন্টার ব্যবধানে দুই সড়কে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ-কচুয়া সড়কের বদরপুর ও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ধেররায় সড়ক দুর্ঘটনায় দু’ইজনের মৃত্যু হয়। পৃথক দুর্ঘটনায় বাকিলা রেলক্রসিং সংলগ্নে দুইটি সড়ক দুর্ঘটনা ঘটে। চার দুর্ঘটনায় দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীগঞ্জ -কচুয়া সড়কের কাঁঠালি- বদরপুর এলাকায় দুইটি পিক-আপ ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ইসমাইল মোল্লার (৪৫) মৃত্যু হয়েছে। নিহত ইসমাইল কচুয়া পৌরসভার কড়াইয়া ২নং ওয়ার্ড মোল্লা বাড়ির বাসিন্দা। সে চাঁদপুর থেকে নিজের পালিত গরু বিক্রয় করে বাড়িতে ফিরার পথে এই দুর্ঘটনার শিকার হন। এই ঘটনায় একই বাড়ির মালেক মোল্লা ও পিক-আপ চালক আহত হয়।

এর কিছুক্ষণ পর চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ধেররায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অজ্ঞাত মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় সোহরাব ও সোহান নামের আরো দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কুমিল্লায় রেফার করা হয়েছে। আহতরা হলো হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ চৌধুরী পাড়া ৬নং ওয়ার্ডে মাষ্টার বাড়ির কাউছার হোসেনের ছেলে সোহরাব ও ৫নং ওয়ার্ড করিম বাগানের মনির গাজীর ছেলে সোহান।
সন্ধ্যায় উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাকিলা রেলক্রসিং সংলগ্ন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিসহ অজ্ঞাত দুজন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২