চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি অনুমোদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২২ | ১০:০৯
Link Copied Successfully!
সভাপতি মিশু, সাধারণ সম্পাদক অপু -- পপুলার বিডিনিউজ

আমরা সবাই ঐক্যবদ্ধ, চাঁদপুর হবে দেশের গর্ব এই স্লোগান ধারণ করে প্রতিষ্ঠিত জেলার শতাধিক সংগঠনের এসোসিয়েশন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।

গত ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুরস্থ একটি চাইনিজ রেষ্টুরেন্টে দিনব্যাপী পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠানে এসোসিয়েশন এর উপদেষ্টা ও চাঁদপুর পৌরসভার মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, উপদেষ্টা ও দৈনিক বানিজ্য প্রতিদিনের সম্পাদক শাহরিয়ার পলাশ, উপদেষ্টা লেখক ও সংগঠক এইচ এম জাকির এর যৌথ স্বাক্ষরিত পত্রে ওই কমিটির অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দিশারী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা কাজী মোসলেহ উদ্দিন মিশু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ নজির মিয়াজি অপু। জেলার সকল সংগঠন একত্রে সাংগঠনিক সমস্যা সমাধানের লক্ষ্যেই এই এসোসিয়েশন গঠন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে এসোসিয়েশন এর উপদেষ্টা ও লেখক, সংগঠক জাকির হোসেন এর সভাপতিত্বে সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত সংগঠক মুহাম্মদ আল আমিন মিয়াজী, মনির হোসেন এবং আব্দুর রহমান রিজভীর যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল। এসময় তিনি এসোসিয়েশন গঠনে ভূমিকা পালন কারীদের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়াও এসোসিয়েশনের সকল কর্মকাণ্ডে সবধরনে সহযোগীতার আশ্বাস প্রধান করেন। শিঘ্রই চাঁদপুর সদরে এসোসিয়েশনের জন্য একটি অফিস দেয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর উপদেষ্টা ও জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন সম্পাদক শাহরিয়ার পলাশ।
দিনব্যাপী সভায় জেলার ৮টি উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠণের নেতৃবন্দরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২