আগামী নির্বাচনে চেয়ার প্রতীক সংসদে থাকবে : সৈয়দ বাহাদুর শাহ্

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১০, ২০২২ | ৬:৫৯
Link Copied Successfully!

আগামী ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ থাকবে ইসলামিক ফ্রন্টের। যারা গত নির্বাচনে বিরোধিতা করেছে তারাই আগামীতে চেয়ার প্রতীকে নির্বাচন করবে। ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ড পর্যায়ে কমিটি আরো শক্তিশালী করার নির্দেশ দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

শনিবার ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাজীগঞ্জ বাজারের বিয়ে বাড়ী কমিউনিটি সেন্টারে আয়োজিত কাউন্সিল অধিবেশনে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কাউন্সিলে সভাপতি মোঃ জাকির হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ বদিউজ্জামান সহ ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

উপজেলা কাউন্সিল উদ্বোধন করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মোশাররফ হোসেন হেলালি।

ইসলামিক ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: জাকির হোসেন মিয়াজি’র সভাপতিত্ব ও অনুষ্ঠানের পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাষ্টার মো. দেলোয়ার হোসেন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা নাজমুল হক নক্সবন্দী, আল্লামা ডা. এস. এম হজ্জাতুলাহ নক্সবন্দী, প্রধান বক্তা, মো. মনির হোসাইন, বিশেষ বক্তা, ছাত্রনেতা মো. দিদারুল আলম ভুঁইয়া।

বিজ্ঞাপন

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী নক্সবন্দী, চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মফিজুল ইসলাম, সহ-সভাপতি আল্লামা রফিকুল ইসলাম হেলালী, সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, সাধারণ সম্পাদক মুফতি আবুল হাশেম শাহ্ মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা খাজা মোহাম্মদ জোবাইর, মাওলানা মো. তাফাজ্জল হোসেন,মাওলানা মো. আনিছুর রহমান মজুমদার প্রমুখ। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮