
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সাথে দুই উপজেলার কর্মপরিকল্পনা


সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সাথে দুই উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার কার্যালয়ে ফরিদগঞ্জ ও শাহরাস্তি শাখার যৌথ কর্ম পরিকল্পনা নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
কর্মপরিকল্পনায় চলতি মাসে শাহরাস্তিতে দুই জন দরিদ্র পরিবারকে বসতঘর নির্মাণ করা, ফরিদগঞ্জ উপজেলা শাখার তত্ত্বাবধানে দরিদ্র একটি পরিবারের জন্য নির্মিত ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর ও উদ্বোধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


এছাড়াও ফরিদগঞ্জে ঘর নির্মাণে জেলা শাখার ফান্ড থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়।
এসময় সাম্প্রতিক কালে সিলেটের প্রত্যন্ত অঞ্চলে ডেউটিন ও নগদ অর্থ সহায়তা সফলভাবে সম্পন্ন করায় কেন্দ্রীয় চেয়ারম্যান শাফি মোদ্দাসের খান জ্যোতি ভাইয়ের পাঠানো উপহার টি-শার্ট ও মাস্ক তুলে দেয়া হয়।
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সিফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মনিরুজ্জামান মহসিনের পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক রাফিউ হাসান হামজা, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি শিমুল হাছান, সাধারণ সম্পাদক এস এম ইকবাল, শাহরাস্তি উপজেলা সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়াজী, জেলা শাখার সদস্য জাহিদুল ইসলাম, মো. নোমান খান, এম কে মাসুম মিয়াজী প্রমূখ।








