কুমিল্লায় হত্যাচেষ্টা মামলার চার আসামীকে গ্রেফতার করে র‌্যাব

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৬, ২০২২ | ৫:৩৬
Link Copied Successfully!

কুমিল্লায় হত্যাচেষ্টা মামলার চার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ২৪ ঘন্টার মধ্যে হত্যাচেষ্টার এজাহার নামীয় ০১,০২,০৪ ও ০৯ নং আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কালিকাপুর গ্রামের মোসলেম মিয়া’র ছেলে সালাউদ্দিন কালু (৩৫), একই থানার ধর্মপুর গ্রামের হোসেন মিয়া ড্রাইভার’র ছেলে ইব্রাহীম খলিল প্রকাশ জনি (৩৮), একই গ্রামের আলম মিয়া’র ছেলে মোঃ বাবুল মিয়া (৩৮), মেহের আলী’র ছেলে সাব্বির (৩৮)।

এজাহারে বর্ণনামতে জানা যায় যে, গত শনিবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন ০৩নং দক্ষিণ দূর্গাপুর ইউপিস্থ জাগরঝুলি কৃষ্ণপুর সাকিনস্থ গাউসুল আজম জামে মসজিদের দক্ষিণ পাশে ইকবাল মিয়ার চায়ের দোকানে সামনে পাকা রাস্তার উপর ভিকটিম মোঃ আশিকুর রহমান (৩৫)’কে মোটর সাইকেলসহ গতিরোধ করে গ্রেফতারকৃত আসামীসহ মোঃ সুজন (৩৫), উজ্জ্বল (৩৮), আরিফ (৩২), নাহিদ (৩৩), ঢালাই সুজন (৩৫), ঢালাই রাজু (২৮), ইমন (২৫), রিপন (৪২) বেআইনী জনতাবদ্ধে পূর্ব আক্রোশের জের ধরে পরিকল্পিতভাবে ভিকটিমের উপর চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। ঘটনাস্থলে স্থানীয় লোকজন আগাইয়া আসিলে তারা প্রাণনাশের হুমকি প্রদান করে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলের উপস্থিত জনতা ভিকটিম মোঃ আশিকুর রহমান (৩৫)’কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। ভিকটিমের স্ত্রী খবর পেয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভিকটিমের সাথে কথা বলে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে। যার মামলা নং- ১৯ তারিখ ০৫/০৯/২০২২ইং ধারাঃ- ১৪৩/৩৪১/৩২৪/৩২৬/ ৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড – ১৮৬০। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী ইব্রাহীম খলিল প্রকাশ জনি (৩৮) এর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও চুরিসহ ০৫ টি মামলা রয়েছে এবং গ্রেফতারকৃত আসামী সাব্বির (৩৮) এর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হত্যাচেষ্টা ও চুরিসহ ০৩ টি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন এজাহারনামীয় আসামীদের কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ দমনের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ