শপথের আগে বিসমিল্লাহ বলায় আপত্তি! শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাস ত্যাগ প্রধান শিক্ষকের

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২২ | ৭:৩৩
Link Copied Successfully!

শপথের আগে বিসমিল্লাহ বলায় আপত্তি! শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাস ত্যাগ প্রধান শিক্ষকে

শাহরাস্তি উপজেলার একটি স্কুলে শ্রেণীকক্ষে বিসমিল্লাহ বলা নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ করেছে বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে বিদ্যালয় ত্যাগ করেন প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির কয়েকজন সদস্য ও শিক্ষার্থীরা জানান, গেল বৃহস্পতিবার প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ সপ্তম শ্রেনিতে যান। সেখানে ওই শ্রেনীর ছাত্র তাজবিউল হাসান আগের দিন এসেম্বলিতে শপথ পাঠের পূর্বে বিসমিল্লাহ পড়ার কারনে প্রধান শিক্ষক তাকে কটুক্তি করেন।

বিজ্ঞাপন

সোমবার সকালে পরিচালনা কমিটির কয়েজন সদস্য বিদ্যালয়ে আসলে শিক্ষার্থীরা তাদের কাছে বিভিন্ন অভিযোগ তোলেন। ওইসময় প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসলে শিক্ষার্থীরা তাঁকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে স্লোগান দিতে থাকে। এ সময় তারা প্রধান শিক্ষকের কক্ষে তালা আটকে দেয়।

এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, শ্রেণীকক্ষে প্রধান শিক্ষকের এ বক্তব্যের প্রতিবাদ করায় তিনি একজন ছাত্রীকে প্রহার করেছেন। প্রধান শিক্ষকের আচরণ শিক্ষক সুলভ নয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ সফিউল আযম স্বপন জানান, শনিবার শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিসমিল্লাহ বলা নিয়ে তাদের ধমক দেয়ার অভিযোগ করেছে। সেখানে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণ, শ্রেণীকক্ষে ঠিকমতো পাঠদান না করা, মোবাইল ফোন ব্যবহার, কথায় কথায় বেত্রাঘাতের অভিযোগ করে এবং সবাই একযোগে প্রধান শিক্ষকের অপসারণ দাবী করেন।

বিজ্ঞাপন

জানতে চাইলে প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ জানান, তিনি কোন ধর্ম অবমাননা করেননি। শিক্ষার্থীরা তার মোটরসাইকেল ভাঙচুর করেছে। বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা পালনে কঠোর হওয়ায় কিছু শিক্ষকের ইন্ধনে ছাত্ররা এ ঘটনায় জড়িয়ে পড়েন।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নান বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে তিনি বক্তব্য দিতে রাজি হননি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন