হাজীগঞ্জের ফুলছোঁয়া

মাটির নিচ থেকে দুই কোটি টাকার স্বর্ণ তুলে দিতে গিয়ে শ্রীঘরে তিন কবিরাজ

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২২ | ১:৪৮
Link Copied Successfully!
তিন প্রতারক -- পপুলার বিডিনিউজ

মাটির নিচ থেকে দুই কোটি টাকার স্বর্ন তুলে দিতে গিয়ে এখন শ্রীঘরে তিন কবিরাজ। গত তিনদিন ধরে দুই লাখ টাকা চুক্তিতে রান্নাঘরের মাটির নিচ থেকে স্বর্ণ তুলে দিতে সময়ক্ষেপণ করায় পুলিশের কাছে তুলে দেয় এলাকাবাসী।   ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া ক্বারী সাহেবের বাড়ীতে ঘটে।

শনিবার দিবাগত রাতে ফুলছোঁয়া ক্বারী সাহেবের বাড়ীর ইমান হোসেনের বসতঘরে তিনদিন ধরে অবস্থান নেয় তিন কবিরাজ।  তারা হলো পটুয়াখালী জেলার দশমিনা থানার বহরমপুর গ্রামের তোফাজ্জল মুন্সী (৪০), একই জেলার বাউফল থানার নওমালা গ্রামের আবদুর রহিম (৩০) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার সোনারামপুর গ্রামের তানিয়া আক্তার (২৫)।
প্রতারণার দায়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ঈমান হোসেন। বান্দরবান জেলায় ব্যবসার সুবাদে তার সাথে পরিচয়। দুই লাখ টাকা চুক্তিতে তিন কবিরাজ স্বর্ণ তুলে দেয়ার প্রতিশ্রুতি দেন।
তিন প্রতারককে রোববার দুপুরে চাঁদপুর আদালতে হাজির করা হয় বলে জানান হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে