কচুয়ায় ভাতিজার হাতে চাচা খুন!

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২২ | ৭:৩৬
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় ভাতিজার চুরিকাঘাতে চাচা ওমর ফারুক (৩২) নিহত হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা হৃদরোগ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এর আগে শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক একই গ্রামের আফিজ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সহদেবপুর গ্রামের নবীর হোসেনের ছেলে শরীফ হোসেন গত দেড় মাস আগে বিয়ে করে। শুক্রবার দুপুরে শরীফ তার স্ত্রীকে মারধর করছে তখন তার বাবা নবীর হোসেন তাকে ডাক দিলে শরীফ তার বাবার গালে স্ব-জোরে তাপ্পড় মারে। এতে তার বাবার নাক ও মুখ দিয়ে রক্ত জখম হতে থাকে। ভাইয়ের এ অবস্থা দেখে শরীফের চাচা এগিয়ে এসে বাধা দিলে শরীফ তার চাচা ওমর ফারুককে তার হাতে থাকা চুরি দিয়ে আঘাত করে। এতে ফারুক গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এবং পরে ঢাকা হৃদরোগ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় আজ ফারুক মৃত্যুবরণ করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে ভাতিজার চুরিকাঘাতে চাচা নিহত হয়। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি। ঘটনার পর থেকে আসামি শরীফ পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে