হাজীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হোসেন বেপারী
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২২ | ৭:১৫
Link Copied Successfully!

সকাল থেকে সন্ধ্যা পুলিশের অবস্থান হাজীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ স্থানে। টিম হাজীগঞ্জ নামে পুলিশের বিশেষ টিম টহলে ছিলো পুরো হাজীগঞ্জ বাজারে। পুলিশের কঠোর ভূমিকা দেখে বিএনপি আর মিছিল করেনি।

দেশটি এখন আওয়ামী লীগের না পুলিশের। বিএনপির রাজনৈতিক বাঁধার কারন এখন আওয়ামী লীগ নয়, কারন হলো পুলিশ। এমনটাই দাবী করলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।

শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল র্যালী ও আলোচনা সভার আয়োজন করে হাজীগঞ্জ উপজেলা বিএনপি। তবে পুলিশি বাঁধায় র্যালী না হলেও হয়েছে সমাবেশ।

সমাবেশে ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ্, উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন দুলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু, পৌর শ্রমিক দলের সভাপতি রাসেল খান হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন লারা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মারুফ খান রাসেল, ছাত্রবিষয়ক সম্পাদক সাইফুল হাসান, উপজেলা মৎসজীবী দলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক আবু ইউসুফ পাটোয়ারী, সদস্য সচিব দীন ইসলাম টগরসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮