ছেংগারচর ৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

Reporter
কামরুজ্জামান হারুন
আপডেটঃ আগস্ট ২৮, ২০২২ | ৬:২৮
Link Copied Successfully!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নে ছেংগারচর পৌর সভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ২৭ আগষ্ট দুপুরে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য ,ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর সভার ৬নং ওয়ার্ড সহায়ক সদস্য ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক কমিশনার হানিফ মিয়া,বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন খান। সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরকার।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ ঢালী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান মুন্না, নূরে আলম প্রধান, আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী বেপারী, বিল্লাল হোসেন কমিশনার, আমান উল্লাহ সরকার, মতলব উত্তর উপজেলা (ইনসাব) সাধারণ সম্পাদক নাজির হোসেন প্রধান,পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম মিয়া, পৌর যুবলীগের নেতা শাহ আলম, জয়নাল আবেদীন সরকার ,সজীব বেপারী,প্রমুখ।

মিলাদ,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় ঝিনাইয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বায়েজিদ বোস্তামী।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত