ওষুধের দোকান বন্ধ থাকবে না, খোলাই থাকবে

ওষুধের দোকান ২৪ ঘণ্টাই খোলা থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৫, ২০২২ | ৩:৫৪
Link Copied Successfully!

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওষুধের দোকানগুলো (ফার্মেসি) ২৪ ঘণ্টাই খোলা থাকবে। ওষুধের দোকান বন্ধ থাকবে না, খোলাই থাকবে। কারণ এটি জরুরি বিষয়।

সিটি করপোরেশন যদি এ বিষয়ে কিছু বলে থাকে, তাহলে তাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই এর সুরাহা করা হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যশিক্ষা নিয়ে অনুষ্ঠিত এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য কোন ধরনের প্রতিষ্ঠান কতক্ষণ খোলা রাখা যাবে, তা নির্ধারণ করে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কয়েক দিন আগে এক গণবিজ্ঞপ্তিতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ওষুধের দোকানের বিষয়ে বলেছে, সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় বন্ধ হবে। আর হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টায় বন্ধ করতে হবে। দক্ষিণ সিটি করপোরেশনের এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছে।

এ বিষয়ে আজকের সভায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি জন স্বাস্থ্যমন্ত্রী । তিনি বলেন, ফার্মেসি বন্ধ রাখার বিষয়ে তাঁরা কোনো নির্দেশনা দেননি। তিনি মনে করেন, এটি ২৪ ঘণ্টাই খোলা থাকা প্রয়োজন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিটি করপোরেশন তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত দেয়নি। তাই আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো
H/N

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ