
হাজীগঞ্জ বাজারে মডেল বিজনেস সেন্টার মীর সিরামিক আয়োজিত টাইলস ফিটার মতবিনিময় সম্পন্ন
Link Copied Successfully!


বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের ফুড লাভারসের হলরুমে উপজেলার বিভিন্ন টাইলস কনটাক্টর ও মিস্ত্রিদের উপস্থিতিতে মডেল বিজনেস সেন্টার মীর সিরামিক আয়োজিত টাইলস ফিটার মতবিনিময় সভা ও আলোচনা সভা সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন, হাফেজ মো.শাহজাহান।
ব্র্যান্ড ম্যানেজার জামানের সঞ্চালনায় ও মডেল বিজনেস সেন্টারের সত্ত্বাধিকারী বিল্লাল গাজী’র সভাপতিত্বে বক্তৃতা করেন চাঁদপুর জেলার এক্সিকিউটিভ রুবেল রানা, কুমিল্লার টিম লিডার মাহমুদ হাসান, ম্যানেজার শামসুদ্দীন আলী আহসান ও গাজী ফয়সাল প্রমুখ।


ওইসময় উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় মীর সিরামিক লিমিটেডের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানটি বেশ ঝাঁকঝমক সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র-এর মধ্যে দিয়ে শেষ হয়।








