POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারে মডেল বিজনেস সেন্টার মীর সিরামিক আয়োজিত টাইলস ফিটার মতবিনিময় সম্পন্ন

মজিব পাটোয়ারী | প্রকাশিত: আগস্ট ১১, ২০২২ | সময়: ৫:৩৯ অপরাহ্ণ

বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের ফুড লাভারসের হলরুমে উপজেলার বিভিন্ন টাইলস কনটাক্টর ও মিস্ত্রিদের উপস্থিতিতে মডেল বিজনেস সেন্টার মীর সিরামিক আয়োজিত টাইলস ফিটার মতবিনিময় সভা ও আলোচনা সভা সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন, হাফেজ মো.শাহজাহান।

ব্র‍্যান্ড ম্যানেজার জামানের সঞ্চালনায় ও মডেল বিজনেস সেন্টারের সত্ত্বাধিকারী বিল্লাল গাজী’র সভাপতিত্বে বক্তৃতা করেন চাঁদপুর জেলার এক্সিকিউটিভ রুবেল রানা, কুমিল্লার টিম লিডার মাহমুদ হাসান, ম্যানেজার শামসুদ্দীন আলী আহসান ও গাজী ফয়সাল প্রমুখ।

ওইসময় উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় মীর সিরামিক লিমিটেডের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানটি বেশ ঝাঁকঝমক সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র-এর মধ্যে দিয়ে শেষ হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন