চার মাসের জান্নাতকে শ্বাসরোধ করে মেরেছিল কি মা?

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৬, ২০২২ | ১২:১৪
Link Copied Successfully!
মায়ের সাথে শিশু জান্নাত -- পপুলার বিডিনিউজ

মায়ের সাথে ঘুমিয়ে ছিল চার মাসের শিশু শাহরিন জান্নাত। গভীর রাতে শ্বাসরোধ করে তাকে কি মেরেছিল মা? সেই প্রশ্নের উত্তর মিলবে শিশুর ময়নাতদন্ত রিপোর্ট পেলে।

শনিবার সকালে শিশুর মৃতদেহ উদ্ধার করে চাঁদপুরে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। হাজীগঞ্জ থানা উপ- পরিদর্শক নাজিম উদ্দিন শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

শিশু জান্নাত হাজীগঞ্জ উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাড্ডা মিয়াজি বাড়ীর প্রবাসী ফারুক হোসেনের একমাত্র কন্যা।

বিজ্ঞাপন

সরজমিনে গেলে জান্নাতের দাদী বলেন, রাতে হঠাৎ করে জান্নাতের মৃত্যুর খবর পান। তখন পুত্রবধূর পেটে গ্লাস ভাংঙ্গার আঁচড় দেখতে পান। জান্নাতের কোন অসুখ ছিল না।

মা মুনছুরা বেগম পুলিশকে জানায়, মেয়ের মৃত্যুর বিষয়টি মেনে নিতে না পেরে নিজেকে জখম করেছে।
পপুলার বিডিনিউজকে মুনছুরা বেগম বলেন, হঠাৎ রাতে মেয়ের নিশ্বাস নেই দেখতে পায়। পরে সবাই এসে অপবাদ দেয়ায় নিজেই গ্লাস ভেঙে পেটে আঘাত করেন।

পুলিশ মুনছুরা বেগমকে তার বাবার পরিবারের কাছে হস্তান্তর করেন। তবে ময়নাতেদন্ত রিপোর্ট হত্যা প্রমাণিত হলে তাকে গ্রেফতার করা হবে বলে জানায় পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশের তদন্ত কর্মকর্তা আরো জানান, শিশুর গলায় একটি দাগ রয়েছে। মৃত্যুর কারণ বিশেষজ্ঞ চিকিৎসক বলতে পারবে।

মা মুনছুরা বেগমের বাবার বাড়ী হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড মকিমাবাদ হামিদ আলী হাজী বাড়ী। তার বাবার নাম জাহাঙ্গীর। জানা গেছে, এই মুনছুরা বেগম ও ফারুক হোসেনের এটি দ্বিতীয় সংসার। তাদের আগেও একটি করে বিয়ে হয়। দুইজনের সংসারে একজন করে সন্তান রয়েছে। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত