একই সম্পত্তির দাবিদার দুইপক্ষ

শাহরাস্তিতে বাড়ীর সীমানা দেয়াল নির্মাণে বাঁধা দেয়ার অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩০, ২০২২ | ৭:০০
Link Copied Successfully!

শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের রাড়া মৌজার কাজী বাড়ীতে কাজী আবু ওমরের বাড়ীর সীমানা দেয়াল নির্মাণ করতে গিয়ে প্রতিপক্ষের বাঁধার সম্মুক্ষীণ হতে হয়েছে। শনিবার সকালে শ্রমিকেরা কাজ করতে গেলে এলোপাতাড়ি রেলপথের ইট নিক্ষেপ করার অভিযোগ উঠে। খবর পেয়ে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক রোকন ও শিবুর নেতৃত্বে পুলিশের ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনেন।

সরজমিনে গিয়ে জানা গেছে, জজকোর্টের একটি রায়ের প্রেক্ষিতে বাড়ীর সীমানা দেয়াল নির্মাণ কাজ করছে কাজী আবু ওমর গংরা। এদিকে প্রতিপক্ষ আলমগীর হোসেন চাঁদপুর আদালত থেকে ওই কাজের ওপর নিষেধাঙ্গা জারি করেন। কিন্তু ওই নিষেধাঙ্গার চৌহদ্দী ও দাগ নম্বরের উপর সংশোধনী মামলা রয়েছে বলে দাবী করেন কাজী আবু ওমর।

জানতে চাইলে কাজী আবু ওমর বলেন, দীর্ঘবছর ধরে সম্পত্তি তাদের ভোগ দখলে। হঠাৎ করে আলমগীর তাদের সম্পত্তি দখল করতে অপচেষ্টা করছে।

বিজ্ঞাপন

জানতে চাইলে আলমগীর বলেন, তার মামা তাকে সম্পত্তি দিয়েছে। ওই সম্পত্তিতে জোরপূর্বক সীমানা দেয়াল তুলে দখলে নিতে চান কাজী আবু ওমর গংরা।

রাড়া মৌজায় সম্পত্তি বিরোধ নিয়ে উভয়পক্ষ উত্তেজিত। যে কোন মূর্হুতে বড় ধরণের দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত