শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার ওপর হামলা: গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৫, ২০২২ | ৯:০১
Link Copied Successfully!
আহত মুক্তিযোদ্ধা -- পপুলার বিডিনিউজ

শাহরাস্তি উপজেলার প্রসন্নপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক আবদুল মান্নান বিএসসির ওপর হামলার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ জুলাই) সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার বিবরণে ওই মুক্তিযোদ্ধার দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে পূর্ব থেকে তাঁর সম্পত্তিগত বিরোধ রয়েছে। বিভিন্ন সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা অভিযুক্তদের বাড়ির সামনে দিয়ে যাওয়া আসার সময় তারা অকথ্য ভাষায় গালমন্দ করে। গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি তাঁর পুত্রসহ ওই স্থান দিয়ে যাওয়ার সময় প্রসন্নপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র আবু আইয়ূব আনসারী (৪৫) ও মৃতঃ আমিনুল হক মোঘলের পুত্র ফরিদ মোঘলসহ (৪৪) আর ৪/৫ জন অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে।

বিজ্ঞাপন

এসময় ওই মুক্তিযোদ্ধা তাদের গালমন্দ না করার অনুরোধ করলে তারা দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান বিএসসি ও তাঁর ছোট ছেলে মাসুদ পারভেজ (২৫) আহত হয়। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় বিকেলে বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান বিএসসি বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত আবু আইয়ূব আনসারী ও ফরিদ মোঘলকে গ্রেফতার করে।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান বিএসসি জানান, পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা তিনি ও তাঁর পুত্রের উপর হামলা চালিয়েছে। আঘাতের ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়ার পর আউয়ুব আনসারী তাঁর গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চেয়েছে। তিনি আরও জানান, আইয়ুব আনসারী ও ফরিদ মোঘল জামায়াত শিবিরের স্থানীয় এজেন্ট। এ অঞ্চলে জামাতের গোপন তৎপরতা ও নাশকতায় তারা আর্থিক যোগান দিয়ে আসছে।

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে পুলিশ হেফাজতে থাকায় অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, ওই মুক্তিযোদ্ধার দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ