ঈদুল আযহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক বড় মসজিদে

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ৯, ২০২২ | ১১:৩০
Link Copied Successfully!

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা পালিত হবে রোববার। ইতিমধ্যে ঈদের আনন্দ উপভোগ করতে বাংলাদেশী মুসলিম উম্মাহ যার যার সাধ্য অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ক্রয় করেছেন কোরবানীর পশু।

গত দুই বছর অতিমারি করোনা ভাইরাসের কারণে ঈদ নামাজের জামাত সীমিত ছিল। যা চার দেয়ালের ভেতরই সীমাবদ্ধ ছিল। এছাড়াও কোলাকুলিতেও ছিল মানা। তবে চলতি বছর করোনা সংক্রমণ কমে আসায় এবার ঈদ ফিরছে উৎসবের পুরনো মেজাজ। এতে করে সবার মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

প্রতি বছরের ন্যায় এ বছরও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে পবিত্র ঈদুল আযহা নামাজের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত হবে সকাল ৭ টায়। যার ইমামতি করবেন, মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মোহাম্মদ আব্দুর রউফ।
দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন, মসজিদের সহকারী ইমাম মুফতি মো. আবু সাঈদ এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০ টায়। যার ইমামতি করবেন, মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা মো. আনাছ।
বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ। তিনি বলেন, পবিত্র ঈদুল আযহার ৩টি জামায়াতকে সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের