
হাঁড়িতে ব্রাউন সুগার ও এক চা-চামচ পানি দিয়ে মাঝারি আঁচে আস্তে আস্তে গলিয়ে ক্যারামেল করে নিতে হবে
ক্যারামেল চা এর প্রস্ততি প্রণালি
Link Copied Successfully!


এই সময়ে ফেসবুকে সবার অত্যন্ত প্রিয় হয়ে ওঠা এই ক্যারামেল চায়ের ক্রেজ এসেছে বলা যায়। পাঠকদের জন্য ব্রাউন সুগার দিয়ে অসাধারণ মজাদার ক্যারামেল চা এর রিসিপি দিচ্ছে হাবিবা আক্তার ইভা।
উপকরণ: ব্রাউন সুগার বা সাদা চিনি ১ টেবিল চামচ
পানি ১ চা-চামচ
চা-পাতা তিন চা-চামচ
দুধ ১ কাপ
পানি ১ কাপ।
প্রণালি: চায়ের হাঁড়িতে ব্রাউন সুগার ও এক চা-চামচ পানি দিয়ে মাঝারি আঁচে আস্তে আস্তে গলিয়ে ক্যারামেল করে নিতে হবে।


এবার এতে দুধ ও পানি দিয়ে ফুটিয়ে চা-পাতা দিতে হবে। চা-পাতা ফুটে উঠে সুগন্ধ এলে একটু ওপর থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে চায়ের কাপে চা ঢালতে হবে। এতে চায়ে ফেনিল ভাব আসে। সাথে পছন্দমতো বিস্কুট দিয়ে পরিবেশন করতে পারেন।
H/N




























