চলছে তিনটি মামলা

সম্পত্তি লীজ এনে দেদারছে মাটি ও গাছ বিক্রি করছেন বড়কুলের গোপী সাহা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৮, ২০২২ | ১২:২৭
Link Copied Successfully!
গোপী সাহা ও তার বাড়ী -- পপুলার বিডিনিউজ

লীজ নেয়া সম্পত্তির মাটি ও গাছ বিক্রয়সহ লীজের শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ রায়চোঁ গ্রামের গোপী সাহার বিরুদ্ধে। প্রায় ৪ একর ৪৫ শতাংশ ভূমি লীজ নেয়ে এই গোপী বল্লব সাহা।

সরজমিনে গিয়ে দেখা যায়, লীজের শর্ত ভঙ্গ করে গোপী বল্লব সাহা ওই সম্পত্তির মাটি ও গাছ বিক্রয় করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। লীজ নেয়া সম্পত্তির মাটি, গাছ তথা কোন কিছু দিয়েই আয় করা যাবে না।

খোঁজ নিয়ে জানা গেলো ওইসব লীজের সম্পত্তি নিয়ে আদালতে ৩টি মামলা চলমান রয়েছে। সরকারের খাস ভূমি লীজ নিতে গিয়ে গোপী বল্লব সাহার কাছে প্রতারণার শিকার শ্রী শান্তি রঞ্জন সাহা ও বিজয় কৃষ্ণ সাহা। ১৯৮০ সালে দক্ষিণ রায়চোঁ মৌজায় ৪ একর ৪৫ শতাংশ ভূমি লীজ নেয়ার সময় অংশিদার করার কথা বলে শ্রী শান্তি রঞ্জন সাহা ও বিজয় কৃষ্ণ সাহার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এই গোপী সাহা। এ সম্পত্তি ভোগ দখল করতে গিয়ে বিভিন্ন সময়ে আশ-পাশের লোকজন গোপী বল্লব সাহার কতৃক মামলা-হামলার হয়রানির শিকার হয়ে আসছেন।

বিজ্ঞাপন

অনুসন্ধানে আরো জানা যায়, লীজকৃত সম্পত্তির মালিকানা দাবিতে সিএস ও আরএস এ মালিক তাদের উত্তরসূরীরা সম্পত্তির মালিকানা দাবিতে অর্পিত সম্পত্তি আইনে বর্তমান লিজ প্রত্যাশী গোপীনাথ সাহা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আরও দুটি মামলা দায়ের করেন ললিত মোহন সাহার ছেলে শান্তি লাল সাহা। ৩ টি মামলায় বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। সম্পত্তির মালিকানা দাবি পরিবারের ভুক্তভোগীরা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লিজ স্থগিত রাখার জন্য ইতোমধ্যে হাজীগঞ্জ সহকারি কমিশনার বরাবর লিখিত আবেদন করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৪২ নং রায়চৌঁ মৌজার সিএস খতিয়ান নং ৯২, হালে ৮৬, সি এস ৪১০, আরএস খতিয়ান নং ৩৪৮ থেকে ৩৫৩ পর্যন্ত বিভিন্ন দাগে ৪.৭৬ একর সম্পত্তির লীজ হয়। এই লীজ নেয়া সম্পত্তির উপর থেকেই আয় গুনছে গোপী বল্লব সাহা।

গোপী সাহার সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে তার ছেলে দীলিপ সাহা বলেন, এই সম্পত্তির দাবীদার কেউ না থাকায় সরকারি ভাবে যখন লীজ হয়। তখন তার বাবা ও চাচা এর লীজ নেয়। এ সম্পত্তির মালিকানা দাবী যারা করছেন তারা বাস্তবে কেউ মালিক নয়। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু