
কুমিল্লায় ৬০ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই


র্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল ও বুড়িচং থানা এলাকা থেকে ৬০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১। এই সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃতি একটি কার্গো ট্রাক জব্দ করে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ২৩ জুন গভীর রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানার সংকচাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ৭৬ বিঘি গ্রামের কেতাবর আলীর ছেলে মোঃ হৃদয় আলী(২৩)।
পৃথক আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ২৩ জুন ভোর রাতে কুমিল্লা জেলার
সদর দক্ষিণ মডেল থানার সুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিনব কৌশলে মালবাহি কার্গো ট্রাকের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৪০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ শেরপুর জেলার শেরপুর সদর থানার ঢাকলহাটি গ্রামের মৃত বাহার আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম(৩২)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মমদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল ও বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।








