হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া

হোসেন বেপারী
আপডেটঃ জুন ১৭, ২০২২ | ৬:২১
Link Copied Successfully!

২০২২ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরিক্ষার্থীদের বিাায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শ্রী কৃষ্ণ দে, হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা বেগম, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক তৌফিক মোর্শেদ হাসান।

সহকারী প্রধান শিক্ষক মো. আকবার হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় শিক্ষকদের পক্ষে আরো বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি মিজানুর ররহমান তুহিন, অভিভাবকদের পক্ষে দিলরুবা খানম, মিজানুর রহমান ও উম্মে শায়খা।

বিজ্ঞাপন

বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, তাসনিম জামান, আদিবা হোসেন নূর, তাহসিন বিনতে আলী, নিশিত শামা নাফা, অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে তাসনুভা তাবাসসুম ঝুমু। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আনজালা, হামদ ও নাত পরিবেশন করেন নাহিদা আক্তার।

বক্তব্য শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, রেজিস্ট্রি অফিস জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. আব্দুর রউফ।

এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোহাম্মদ ওমর ফারুক, মোস্তাফিজুর রহমান, মহিবুল ইসলাম, বিল্লাল হোসেন, রাবেয়া আক্তার, শিক্ষক প্রতিনিধি মাইনুদ্দিনসহ সকল শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা