আল্লাহর ৯৯টি নামে মসজিদের সামনে তৈরি করা হচ্ছে স্তম্ভ

Reporter
হোসেন বেপারী
আপডেটঃ জুন ১৭, ২০২২ | ৫:৫৮
Link Copied Successfully!

জেলার সৌন্দর্য আর উন্নয়নশীল উপজেলা কচুয়া। মুসলিম ধর্মালম্বীদের জন্য মডেল মসজিদসহ রয়েছে নানান স্থাপত্য। এবার আরেক নজির সৃষ্টি করছে ওই উপজেলায়।

আল্লাহ তায়ালার ৯৯ টি নাম দিয়ে তৈরি করা হচ্ছে একটি স্তম্ভ। যার চারপাশ ও উপর নিচে থাকবে আলোকসজ্জায় সজ্জিত। সারাদেশে আল্লাহ তায়ালায় ৯৯ টি নাম দিয়ে এমন স্তম্ভ রয়েছে চারটি। যার সব কটিই তৈরি করা হয়েছে সরকারি অনুদানে।

তবে চাঁদপুরের কচুয়া উপজেলার ৯নং কড়াইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ ডুমুরিয়া বাইতুল আমান জামে মসজিদের সম্মুখে এলাকা বাসীর অর্থায়নে তৈরি করা হচ্ছে আল্লাহ তায়ালার ৯৯টি নামের স্তম্ভটি। যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় আট লাখ টাকা। জেলায় এই প্রথম তৈরি করা হচ্ছে আল্লাহ তায়ালার ৯৯টি নাম দিয়ে স্তম্ভ।

বিজ্ঞাপন

কচুয়া উপজেলার ৯নং কড়াইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ ডুমুরিয়ায় গ্রামে ২০০০ সালে বাইতুল আমান জামে মসজিদটি নিজ অর্থায়নে প্রতিষ্ঠিত করেন মো. মোস্তফা কামাল মিয়াজী।

তিনি জানান, এলাকায় মসজিদ ছিলোনা রাস্তার উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি। এরপরই উদ্যোগ নিয়ে এই মসজিদটি প্রতিষ্ঠিত করি। স্বরণীয় করে রাখতে মসজিদের সামনে কিছু তৈরি করার চিন্তা করেন বড় ছেলে হান্নান মিয়াজী। তার অর্থায়নে স্তম্ভটি নির্মাণ কাজ শুরু করা হয়।

মসজিদ কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম মিয়াজী জানান, স্তম্ভটি তৈরি করতে প্রায় আট লাখ টাকা ব্যায় হবে। যদি কেউ সহোযোগিতা করতে চায় তাহলে তা গ্রহণ করা হবো।

বিজ্ঞাপন

অজোপাড়া গ্রামে মসজিদের সামনে আল্লাহ তায়ালার ৯৯টি নামে এমন একটি স্তম্ভ তৈরি করার খবরে খুশি এলাকাবাসী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ