
ইয়াবা দিয়ে ভাতিজাকে ফাঁসাতে গিয়ে শ্রীঘরে গেলেন চাচা
পিরোজপুর গ্রামের গিয়াসউদ্দিন -- পপুলার বিডিনিউজ 
জমি সংক্রান্ত্র শত্রুতার জের ধরে পিরোজপুর লন্ডনী বাড়ির আলমগীর হোসেনের ছেলে নাসির উদ্দিনকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে চাচা গিয়াসউদ্দিন। ওই সময় ৫২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নের পিরোজপুর বাজারে নাসিমের দোকানে অভিযান পরিচালনা করে ১২ পিস ইয়াবা উদ্ধার করে হাজীগঞ্জ থানা পুলিশ। নাসির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গিয়াসউদ্দিন ইয়াবা দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি দেয়। ঘটনা উদঘাটনে গিয়াসউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে এবং তার মোবাইল ফোন চেক করলে ঘটনার সত্যতা বেরিয়ে আসে।
স্থানীয় মাদক কারবারি রাকিবের দেওয়া তথ্যমতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পরবর্তীতে গিয়াস উদ্দিনের মোবাইল ফোনে ইয়াবা কারবারি রাকিবের একাধিকবার কল দেখতে পায়। এরপর জিজ্ঞাসাবাদ করলে গিয়াস উদ্দিন ঘটনা স্বীকার করেন।
এ ঘটনার কয়েকদিন আগে গিয়াস উদ্দিন এবং তার ভাই শফিকুল ইসলামের স্ত্রীর সাথে মারধরের ঘটনা জড়ায়।
ওই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করে গিয়াস উদ্দিন ও তার ভাই শফিকুল ইসলাম।


মারামারি ঘটনার দুইদিন পর শফিকুল ইসলাম আলমগীরকে ফাঁসাতে গিয়াস উদ্দিন নিজের ঘরের আসবাবপত্র ভেঙ্গে চুরি ঘটনা সাজায়।
ওই ঘটনায় সাড়া না পেয়ে মাদক দিয়ে ভাতিজাকে ফাঁসাতে গিয়ে পুলিশের খপ্পরে নিজেই ধরা পড়েন।
হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ বলেন, ইয়াবা উদ্ধার করতে গিয়ে ঘটনাটি সন্দেহভাজন মনে হলে গিয়াস উদ্দিনকে আটক করা হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা বেরিয়ে আসে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে হাজিগঞ্জ থানায় গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।








