মার্বেল শিট আনলোডিং করার সময় দুর্ঘটনা শিকার

মালদ্বীপে মারা গেলেন হাজীগঞ্জের খোকন মল্লিক 

Reporter
আব্দুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে
আপডেটঃ জুন ১৪, ২০২২ | ৮:৫৮
Link Copied Successfully!
প্রবাসী মোঃ খোকন মল্লিক -- পপুলার বিডিনিউজ
মালদ্বীপ আইজি এমএইচ হাসপাতালে গত দুদিন যাবত চিকিৎসাধীন থাকা প্রবাসী মোঃ খোকন মল্লিক (৪০) মঙ্গলবার বিকেল পাঁচটায় মৃত্যু বরণ করেন। মৃত প্রবাসী মোঃ খোকন মল্লিক  চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। মোঃ নাজিমুদ্দিন মল্লিক এর তৃতীয় সন্তান ছিলেন তিনি। মরহুম খোকন মল্লিক গত তিন বছর যাবত অবৈধভাবে মালদ্বীপের বিভিন্ন কোম্পানিতে ডেইলি কাজে কর্মরত ছিলেন।
গত (১২ জুন) মালদ্বীপের রাজধানী পার্শ্ববর্তী হুলেমালের দ্বিতীয় শহরের কাস্টমসে আসা কনটেইনার থেকে মার্বেল শিট আনলোডিং করার সময় দুর্ঘটনাবশত মার্বেল শিটগুলো প্রবাসী দুই বাংলাদেশির উপরে পড়ে যায়। তাদের চিৎকারে তাৎক্ষণিক কর্মরত প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রবাসী মোঃ জয়নালকে (৩৫) মৃত ঘোষণা করেন। মৃত মোঃ জয়নালে গ্রমের বাড়ি গাজীপুর জেলা, কাপাশিয়া থানার ভাকওয়াদি গ্রামে। মোঃ সালাম পালয়ান এর প্রথম পুত্র ও তিনি দুই কন্যা সন্তান এর জনক ছিলেন।
অপরদিকে আশংকা জনক অবস্থায় দ্বিতীয় প্রবাসী মোঃ খোকন মল্লিককে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। মৃত মোঃ খোকন মল্লিক গত দুদিন যাবত হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ বিকেল পাঁচটায় না ফেরার দেশে চলে গেলেন।
আলোকিত চাঁদপুর প্রবাসী মালদ্বীপ সংগঠন এর সভাপতি মোঃ হোসেন সুমন  গভীরভাবে শোক প্রকাশ করেন।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি মোঃ জয়নাল এবং মোঃ খোকন মল্লিক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় বলা হয়, প্রবাসী দুই ভাইয়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং দুঃখভারাক্রান্ত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা