হাজীগঞ্জ উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চায় না জনগণ: হাজী জসিম

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জুন ৪, ২০২২ | ৭:৫০
Link Copied Successfully!
যুবলীগের আহবায়ক মাসুদ ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। -- পপুলার বিডিনিউজ

বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের উস্কানিমূলক স্লোগান এবং জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্পন্ন হয়েছে।

শনিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলটি পূর্ব বাজার হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব চত্ত্বর ঘুরে এসে সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন। ওইসময় তিনি শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা জানান এবং ২৪ ঘন্টার মধ্যে হুমকিদাতাকে গ্রেফতারের আহবান জানান। বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের শিক্ষাঙ্গনসহ দেশের বিভিন্নস্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস প্রতিহত করতে নেতা-কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান তিনি আরো বলেন, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না জনগণ।

 

ওইসময় সমাবেশে বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন।

বিজ্ঞাপন

সমাবেশে উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী, কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠণের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ,  হাজীগঞ্জ, চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ