বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের উস্কানিমূলক স্লোগান এবং জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্পন্ন হয়েছে।
শনিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলটি পূর্ব বাজার হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব চত্ত্বর ঘুরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন। ওইসময় তিনি শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা জানান এবং ২৪ ঘন্টার মধ্যে হুমকিদাতাকে গ্রেফতারের আহবান জানান। বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের শিক্ষাঙ্গনসহ দেশের বিভিন্নস্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস প্রতিহত করতে নেতা-কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান তিনি আরো বলেন, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না জনগণ।
ওইসময় সমাবেশে বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন।
সমাবেশে উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী, কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠণের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।