
বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার
কচুয়া থানার বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার এক
Link Copied Successfully!


চাঁদপুরের কচুয়া থানার বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সার্বিক নির্দেশনায় কচুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এস.আই(নিঃ)/মোঃ দেলোয়ার হোসেন- সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে কচুয়া থানাধীন আশ্রাফপুর ইউনিয়নের কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সানন্দকড়া রাস্তার মাতায় চেকপোষ্টে ডিউটি করাকালীন বোগদাদ বাসে তল্লাশি চালিয়ে আসামী মোঃ হাছান গাজী (৩০), পিতা-মোঃ ধলু গাজী, মাতা-মোসাঃ আম্বিয়া খাতুন, সাং-চাওড়া লোদা (গাজী বাড়ী), ০৪নং ওয়ার্ড, ০৫নং চওড়া ইউপি, থানা-আমতলী, জেলা-বরগুনা এর কাছ থেকে ৫কেজি গাঁজাসহ আটক করা হয়।
এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আসামীকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।


H/N








