ডা. দীপু মনি এমপির নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় সুদিন ফিরে এসেছে : প্যানেল মেয়র

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ মে ১৪, ২০২২ | ৭:৫৯
Link Copied Successfully!

চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী মাঝি বলেছেন, চাঁদপুরের গর্ব শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপির নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সুদিন ফিরে এসেছে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়নসহ শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন হয়েছে। প্রশ্ন ফাঁসের মতো অভিশাপ থেকে আমাদের সন্তানরা মুক্তি পেয়েছে।

১৪ মে শনিবার দুপুরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপির নির্দেশনায় এবং পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়কালে এসব কথা বলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ আলী মাঝি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখন আর শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস নেই। ইভটিজারদের ভয় মেয়েদের ঘরবন্দী থাকতে হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গিবাদ এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তোমরা মন দিয়ে লেখাপড়া করবে, নিয়মিত স্কুলে আসবে।স্কুলে আসা যাওয়ার পথে তোমাদের যদি কোন ইভটিজার ডিস্টাব করে তাহলে শিক্ষকদের পাশাপাশি আমাকেও জানাবে। আমি তোমাদের অভিভাবক হিসেবে নিজে গিয়ে তাদের প্রতিরোধ করব।

বিজ্ঞাপন

মোহাম্মদ আলী মাঝি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের প্রাধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে ডাক্তার দীপু মনি এমপি চাঁদপুরে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। তোমরা সবাই তার জন্য দোয়া করবে এবং নিজেরা ভালো মানুষ হয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলবে।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাশসহ সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা