কাতার ফুটবল বিশ্বকাপের সূচি প্রকাশ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৫, ২০২০ | ৯:৪৮
Link Copied Successfully!

২০২২ ফুটবল বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। বিশ্বকাপের ২২তম আসর শুরু হবে ২০২২ সালের ২১ নভেম্বর। উদ্বোধনী ম‌্যাচের রঙ ছড়াবে ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন আল বাইত স্টেডিয়াম।

মধ্যপ্রাচ্যের দেশে অনুষ্ঠেয় বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন লুসাইল স্টেডিয়ামে।

এরইমধ্যে বিশ্বকাপ ফুটবল আয়োজনের কাজ এবং রাস্তা ও অবকাঠামোর ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার আনুষ্ঠানিকভাবে সন্ধ‌্যায় বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ফিফা। দেখা যাচ্ছে- কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিদিন অনুষ্ঠিত হবে চারটি করে ম্যাচ।

সব মিলিয়ে প্রতিদিন ১১ ঘণ্টার মধ্যে অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ। স্থানীয় সময় দুপুর ১টায় শুরু প্রথম ম্যাচ। চতুর্থ ম্যাচ রাত ১০টায় শুরু। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু প্রথম ম‌্যাচ। পরের তিনটি ম‌্যাচ শুরু সন্ধ‌্যা ৭টা, রাত ৯টা ও রাত ১টায়।

৩২ দলের এই বিশ্বকাপের ভেন্যুগুলো খুব বেশি দূরে নয়। যা কিনা ফুটবল প্রেমীদের জন্য সুখবর। পাঁচ শহরে আটটি স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ৬৪ ম‌্যাচ।

বিজ্ঞাপন

করোনার কারণে গত মার্চ থেকে স্থগিত থাকা কাতার বিশ্বকাপ বাছাইয়ের খেলা শুরু হবে আগামী অক্টোবরে (এশিয়া অঞ্চল)। বাছাই প্রক্রিয়া শেষে আগামী বছর মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠান। তারপরই ভেন্যু ও সময় নির্ধারণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা