চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ১২৮৫

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১২, ২০২০ | ৬:৪৯
Link Copied Successfully!

চাঁদপুর জেলায় নতুন করে আরও ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন ৩৪জনসহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৮৫জন। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৬৬জন। করোনা উপসর্গ নিয়ে আজ দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হসপিটালের আইসোলেশন ইউনিটে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকার নূর মোহাম্মদ (৬৫) নামে ব্যাক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (১২ জুলাই) চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গনমাধ্যমেক জানানো হয়, আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ১০১টি। এর মধ্যে পজিটিভ রিপোর্ট ৩৪টি এবং নেগেটিভ রিপোর্ট ৬৭টি।

নতুন আক্রান্ত ৩৪ জনের মধ্যে চাঁদপুর সদরে ৯জন, হাইমচরে ২জন, মতলব দক্ষিণে ২জন, ফরিদগঞ্জে ৮জন, হাজীগঞ্জে ১০জন ও কচুয়া ৩জন।

বিজ্ঞাপন

আজকে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা ১২৮৫ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৪৯৭, হাইমচরে ৯৩, মতলব উত্তরে ৮১, মতলব দক্ষিণে ১৪৯, ফরিদগঞ্জে ১৪৯, হাজীগঞ্জে ১৩০, কচুয়া ৫৪ ও শাহরাস্তি ১২৮জন।

এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৬৬জন। এর মধ্যে চাঁদপুর সদরের ১৯, ফরিদগঞ্জে ৯, হাজীগঞ্জে ১৬, শাহরাস্তি ৫, কচুয়া ৫, মতলব উত্তরে ৮, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১জন।

ইসলামীয়া হোমিও হল

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা