কচুয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার দুই

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ মার্চ ১৬, ২০২২ | ৭:২১
Link Copied Successfully!

কচুয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের শাখাওয়াত হোসেন ও গোলাম ফারুক নবির। মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক শপথের সাংবাদিক মো. রাসেল পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে পালগিরি বাজারে গেলে বখাটে মহিউদ্দীনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা প্রদান করে। একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসন্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এসময় সংজ্ঞাহীন অবস্থায় সাংবাদিক রাসেলকে রাস্তায় পড়ে থাকতে দেখে এক পথচারী তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পালগিরি গ্রামের ইসমাইল ভান্ডারির ছেলে গোলাম ফারুক নবির ও তাজুল ইসলামের ছেলে শাখওয়াত হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এঘটনায় বুধবার সাংবাদিক রাসেল বাদী হয়ে মহিউদ্দীন (মহিন)সহ ৭জনকে এজহার নামীয় ও ৫জনকে অজ্ঞাত আসামি করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দীন জানান, আজ বুধবার গ্রেফতারকৃতদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপার্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং এঘটনায় জড়িত অনান্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

এঘটনায় কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক রাসেলের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িত সকল ব্যক্তিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা