চাঁদপুরে করোনায় আক্রান্ত ১১৯৪, সুস্থ্য ৬৫৮জন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ৮, ২০২০ | ৭:৩৭
Link Copied Successfully!

চাঁদপুরে নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন ৭জনসহ জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগী সংখ্যা দাঁড়িয়েছে ১১৯৪জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৬৫৮জন। মৃত্যুবরণ করেছেন ৬৬জন। রিপোর্ট অপেক্ষমান আছে ১৬৫টি।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে দৈনিক প্রতিবেদনে জানানো হয়, আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৫৩টি। এর মধ্যে পজিটিভ ৭টি এবং নেগেটিভ ৪৬টি। আক্রান্ত ৭ জনের মধ্যে চঁঅদপুর সদরের ১জন, হাজীগঞ্জ ২জন, কচুয়ায় ১জন, শাহরাস্তি ৩জন।

জানাগেছে, এই পর্যন্ত চাঁদপুর থেকে ঢাকায় করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ৫১৬৮টি। এর মধ্যে রিপোর্ট এসেছে ৫০০৩টি। পজিটিভ রিপোর্ট ১১৭৫টি। নেগেটিভ রিপোর্ট ৩৮২৮টি। অপেক্ষমাণ রিপোর্ট ১৬টি।

বিজ্ঞাপন

এই পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগী সংখ্যা ১১৯৪জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৪৭২জন, হাইমচর ৮৬, মতলব উত্তরে ৭৪জন, মতলব দক্ষিণে ১৩৮জন, ফারিদগঞ্জ ১২৯জন, হাজীগঞ্জে ১১৬জন , কচুয়া ৫১জন ও শাহরাস্তিতে ১২৮জন।

আজকে পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৬৫৮জন। আজকে সুস্থ্য হয়েছেন ২৫৪জন। এর মধ্যে চাঁদপুর সদরে ১১৩জন, মতলব দক্ষিণে ৩৯জন, মতলব উত্তরে ১৯জন, শাহরাস্তি ২১জন, হাইমচরে ২জন, কচুয়া ১৯জন, ফরিদগঞ্জ ৮জন ও হাজীগঞ্জে ৩৩জন।

আজকে পর্যন্ত জেলা করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা ৬৬জন। এর মধ্যে চাঁদপুর সদরে ১৯জন, ফরিদগঞ্জে ৯জন, হাজীগঞ্জে ১৬জন, শাহরাস্তি ৫জন, কচুয়া ৫জন, মতলব উত্তরে ৮জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

বিজ্ঞাপন

সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ লিখিত প্রতিবেদনে জানান, এ পর্যন্ত জেলায় চিকিৎসাধীন রোগী ৪৭০জন (হাসপাতালে ৩২, ঢাকায় রেফার ৬ ও হোম আইসোলেশনে ৪৩২জন)। এই পর্যন্ত আইসোলেশনে রোগীর সংখ্যা ৪২৩। আইসোলেশন থেকে ছাড়প্রাপ্ত ব্যাক্তির সংখ্যা ৩৭৫জন। বর্তমানে হোম আইসোলেশনে থাকা ব্যাক্তির সংখ্যা ৪৮জন। এর মধ্যে কোভিড ৩২জন, নন কোভিড ১৬জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তির সংখ্যা ৮০৩৭জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়প্রাপ্ত ব্যাক্তির সংখ্যা ৫৯০৩জন এবং বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তির সংখ্যা ২১৩৪জন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা