প্রথমবার বইমেলায় কুমার বিশ্বজিৎ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২১, ২০২২ | ৩:১০
Link Copied Successfully!

দীর্ঘ চার দশকের সংগীত জীবনে কখনোই বইমেলায় যাননি চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। ব্যক্তিগত কাজ ও স্টেজ শোয়ের কারণে প্রতি বছরই ফেব্রুয়ারিজুড়ে ব্যস্ত থাকতে হয়েছে।

তবে এবার মনস্থির করেছেন, বইমেলায় যাবেন তিনি। কারণ, এবারের মেলায় তার আত্মজীবনীমূলক বই ‘এবং বিশ্বজিৎ’ প্রকাশ হয়েছে। বইটি লিখেছেন জয় শাহরিয়ার। এ বইতে কুমার বিশ্বজিতের চার দশকের সংগীত জীবনের কথা উঠে এসেছে। এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘বইমেলায় কখনোই আমার যাওয়া হয়ে ওঠেনি। অনেকবার পরিকল্পনা করেও যেতে পারিনি। এবার যেহেতু আমার আত্মজীবনীমূলক বই প্রকাশ হয়েছে এবং অনেকেই বিশেষভাবে অনুরোধও করছেন মেলায় যাওয়ার জন্য, তাই এবার ইচ্ছা আছে একটি নির্দিষ্ট সময়ের জন্য হলেও যাব। জয় শাহরিয়ারকে আন্তরিক ধন্যবাদ, তার কারণেই আমার এ বইটি প্রকাশ পেল।’ এদিকে গেল ভালোবাসা দিবসে কুমার বিশ্বজিতের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘গানছবি এন্টারটেইনমেন্ট’-এ প্রকাশ হয়েছে তার নতুন গান ‘মেঘদূত’। এটির কথা লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ রাজীব।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা