প্রার্থীর মৃত্যুতে কুমিল্লার ভানী ইউপি নির্বাচন স্থগিত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২২ | ১২:৩২
Link Copied Successfully!

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া গতকাল রোববার রাত ১০টার দিকে মারা গেছেন। এ কারণে এই ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ সব পদে ভোট গ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা আজহারুল ইসলাম।

গতকাল রাত ১১টার দিকে গণবিজ্ঞপ্তি জারি করে ভোট গ্রহণ স্থগিত করা হয়। আজ সোমবার সপ্তম ধাপে এই নির্বাচন হওয়ার কথা ছিল। আজ দেবীদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নে ভোট হচ্ছে।

মো. নুরুজ্জামান ভূঁইয়ার বাড়ি দেবীদ্বার উপজেলার নোয়াগাঁও গ্রামে। তিনি ভানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ছিলেন।

বিজ্ঞাপন

মো. নুরুজ্জামান ভূঁইয়ার ভাই কামরুল ইসলাম দাবি করেন, গতকাল বিকেলে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিনের ভাগনে পাশের চান্দিনা উপজেলার বাসিন্দা ছাত্রদল নেতা আবদুল কাইয়ুম। তাঁকে দেখে প্রতিবাদ করেন নুরুজ্জামান। এই সময় এলাকায় বহিরাগত কেন তা জানতে চান নুরুজ্জামান। তখন কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুজ্জামানের বুকে লাথি মারেন কাইয়ুম। এতে তিনি মাটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে তাঁকে কুমিল্লার একটি হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

তবে এই অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন বলেন, দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নুরুজ্জামান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। কেউ তাঁকে লাথি মারেননি।

রিটার্নিং কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারা যাওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০–এর বিধি ২০–এর(১) অনুযায়ী প্রথমে চেয়ারম্যান পদে ভোট বাতিল করা হয়।

বিজ্ঞাপন

 

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত