কচুয়ায় ছাত্রলীগের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২২ | ১০:০২
Link Copied Successfully!

চাঁদপুরের উন্নয়নকে বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে চাঁদপুরের মাটি ও মানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি ও তাঁর পরিবারের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে কচুয়া উপজেলায় প্রতিবাদের ঝড় উঠেছে।

শনিবার বিকেলে কচুয়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ গেইটে প্রতিবাদ সভায় মিলিত হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একটি মহল আওয়ামী লীগে ঘাপটি মেরে থাকা বিএনপি জামায়াতের এজেন্ট, একটি কুচক্রী মহলের ইন্ধনে চাঁদপুর এর উন্নয়ন বাধাগ্রস্ত করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ঈশ^ানিত হয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভ‚মি অধিগ্রহণ নিয়ে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপিকে জড়িয়ে মিথ্যা ও অপপ্রচার করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

বক্তারা আরো বলেন, যেখানে এখনো সরকার জমি অধিগ্রহন/ক্রয় করেনি সেখানে দূর্নীতির অভিযোগ ও অপপ্রচার শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচার ছাড়া কিছুই নয়। এই অপপ্রচার কচুয়াবাসী মেনে নেবে না। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী কে জড়িয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ কতৃক দেয়া মিথ্যা বক্তব্য আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

জেলার আওয়ামী লীগ এর পদে থেকে কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে এমন বক্তব্যে দল এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে নাসির উদ্দিন বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন। অনতিবিলম্বে দলের শৃংখলা ভঙ্গের অভিযোগে নাসির উদ্দিন আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে দাবী জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কচুয়া উপজেলা ছাত্রলীগের আহŸায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ম আহŸায়ক শুভজিৎ দাস, শাকিল মুন্সী তাবির, চাঁদপুর পলিটেকনিক ইউস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি শেখ সজিব।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল ভূঁইয়া, চাঁপই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, সাচার ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রদীপ, বিতারা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোহাগ সরকার, আশ্রাফপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শাকিল আহমেদ বাপ্পি, কড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক শুকুর আলম মৃধাসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের প্রায় সহ¯্রাধিক নেতাকর্মী।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা